রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

১৪ নারী বন্দীকে মুক্তি দিল তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কারাগার থেকে ১৪ নারী কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান। কারাগারের কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি প্রতিনিধিদের গঠিত একটি কমিটির মূল্যায়নের ভিত্তিতে ওই নারী বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে ১৪ নারী কয়েদিকে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়।

তালেবানের অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের কাউন্টার নার্কোটিক কমিটির প্রতিনিধি মৌলাই আব্দুল হক জানান, যে আফগানিস্তানের সব কারাগারেই নারী কয়েদিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে।

আব্দুল হক আরও বলেন, বেআইনি এবং শরিয়া আইনের পরিপন্থী এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট করে এমন কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিপ্রাপ্ত বন্দিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ