রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

সৌদি-আমিরাত-জর্ডানে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের প্রস্তাবে তারা এ অনুমোদন দেয়। যদি মার্কিন কংগ্রেসে কোনো বাধার সম্মুখীন না হয় তাহলে এ চুক্তি চূড়ান্তভাবে কার্যকর হবে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সঙ্গে যখন চরম উত্তেজনা বিরাজ করছে ও মধ্যপ্রাচ্যর দেশগুলোতে হুথিদের আক্রমণ বাড়ছে তখনই অস্ত্র বিক্রির ঘোষণা এলো যুক্তরাষ্ট্র থেকে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও সৌদির বিভিন্ন বিমানবন্দর ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যর মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দেওয়া হবে। বিশেষ করে সৌদি আরব ও আমিরাতকে।

তবে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইয়েমেনে হামলায় ব্যবহার হয় এমন অস্ত্র সহায়তা সৌদি জোটকে দেওয়া হবে না।

তবে সে অঙ্গীকার ভঙ্গ করে সৌদির কাছে নভেম্বরে ৬৫ কোটি ডলারের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনের দেওয়া হয়। তখন এর নিন্দা জানান মার্কিন আইন প্রণেতারা।

পেন্টাগন জানায়, সম্প্রতি সৌদির কাছে প্রায় দুই কোটি ৪০ লাখ ডলারে ৩১টি যোগাযোগ ও নেভিগেশন টার্মিনাল বিক্রির অনুমোদন দেওয়া হয়। সৌদির ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে উন্নত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতকে ছয় কোটি ৫০ লাখ ডলারের হোমিং অল দ্য ওয়ে কিলার ( এইচএডব্লিউকে), ফেজড অ্যারে ট্র্যাকিং রাডার, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে।

তাছাড়া জর্ডানের কাছে যুদ্ধ বিমান, রেডিও টার্গেটিং পড ও গাইডেড মিসাইল টেইল কিট বিক্রিরও অনুমোদন দিয়েছে মার্কিন এই প্রভাবশালী দপ্তরটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ