রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

রামপুরায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। বর্তমানে খিলগাও মেরাদিয়া লালমিয়ার গলিতে ভাড়া থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। রামপুরা ফরাজী হাসপাতালের সামনে আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি তেলের লরির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা। এই ঘটনায় তেলের লরি জব্দ এবং চালক, হেলপারকে আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ