রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ভারতে একাধিক কলেজে ছড়িয়ে পড়েছে হিজাবের পক্ষে আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্ণাটকে হিজাব পরিধান করে শ্রেণিকক্ষে অংশ নেওয়ার আন্দোলন একাধিক কলেজে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার কুন্দাপুরের ভান্ডারকারস আর্টস আর্টস অ্যান্ড সাইন্স ডিগ্রি কলেজে প্রায় ৪০ শিক্ষার্থী হিজাব পরে কলেজের গেটে দাঁড়ান। তাদের সঙ্গে প্রতিবাদে অংশ নেন ছাত্ররাও।

ভারতের এই রাজ্যটিতে হিজাব পরে শ্রেণিকক্ষে অংশ নিতে নিষেধাজ্ঞা রয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার ভান্ডারকারস আর্টস আর্টস অ্যান্ড সাইন্স ডিগ্রি কলেজে যারা হিজাব পরে কলেজ গেটের বাইরে দাঁড়ান তাদের বয়স ১৮-২০। কর্ণাটকের বিভিন্ন কলেজে হিজাব পরে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। একইসঙ্গে কর্তৃপক্ষের কাছে জানতে চান কেন তারা হিজাব নিষিদ্ধ করছে।

এই কলেজের নিয়ম রয়েছে- কলেজ ক্যাম্পাসের ভেতর ছাত্রীরা স্কার্ফ পরতে পারবে। তবে স্কার্ফের রঙ ওড়নার রঙের সঙ্গে মিল থাকতে হবে। এছাড়া ক্যান্টিনসহ কলেজের কোথাও ছাত্র-ছাত্রীরা অন্য কোনো ধরনের পোশাক পরতে পারবে না।

এর আগে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলার একটি কলেজে হিজাব পরার কারণে ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অধ্যক্ষের কাছে কলেজছাত্রীদের অনুনয় করতে দেখা যায়। তারা অধ্যক্ষকে হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার আহ্বান জানান।

তার আগে রাজ্যের পিইউ গার্লস কলেজে হিজাব পরার কারণে ৬ জন ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপর এটা নিয়ে বিতর্ক শুরু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ