মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার জামিয়া আশরাফিয়া পরিদর্শনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা সিলেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী সম্মেলন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ইসরায়েলি কারাগারে কুরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী পূর্ণিমার পূর্বে চাঁদ

বৃষ্টি আর ঠান্ডা বাতাসে দুর্ভোগে পঞ্চগড়বাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসে বেড়েছে দুর্ভোগ। সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডায় বাড়ি থেকে বের হয়নি সাধারণ মানুষ। শহর এবং হাট বাজারে অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা।

যদিও তাপমাত্রা বেড়ে গিয়ে ১১ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে। কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। কমেনি শীতের তিব্রতা। উত্তরের ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে মাঘের প্রচণ্ড শীতে কাবু হয়েছে পঞ্চগড়বাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সকালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায়। ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে বাতাস।

এদিকে, শীতজনিত কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ করলেও শীতার্তদের একটি বিরাট অংশ এখন পর্যন্ত শীতবস্ত্রের অভাবে দিনাতিপাত করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ