রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

জর্ডানে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের রাজধানী আম্মানে মসজিদে ফজরের নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাতে গালফ নিউজ জানায়, আম্মানের আলহাজ আওয়াদ আল নুআইমাত মসজিদে আইনজীবী তারিক আল রাশক যখন ফজর নামাজ পড়ছিলেন, তখন সিজদারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন বয়স্ক ব্যক্তি একা নামাজের জন্য দাঁড়িয়েছেন এবং সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আইনজীবী আল রাশকের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সবাই তার জন্য দোয়া করেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ওই ব্যক্তির ছবি শেয়ার করেন, আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করেন, একই সঙ্গে তার জান্নাতের জন্য দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ