মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ইমামের কাশির কারণে কয়েকবার গলা পরিস্কার করলে কি নামাজ ভাঙবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার গলায় বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। নামাযে কিরাত পড়ার সময় কয়েক শব্দ পর পর কেশে গলা পরিষ্কার করে নিতে হয়।

আমার জানার বিষয় হল, এত বেশি কাশার কারণে নামায নষ্ট হয় কি না? আর নামায নষ্ট না হলে আমি ইমামতি করলে কোনো সমস্যা আছে কি? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

উত্তর: কেরাত সঠিকভাবে উচ্চারণ করার জন্য ইচ্ছা করে কাশলেও নামায নষ্ট হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে অধিক কাশার কারণে নামায নষ্ট হবে না। তবে যে ব্যক্তির নিয়মিত এমন সমস্যা হয় তার জন্য ইমামতি করা উচিত নয়। কেননা এতে মুসল্লীদের নামাযে একাগ্রতা নষ্ট হতে পারে।

দলিল: সুনানে নাসায়ী ৩/১২; বাদায়েউস সানায়ে ১/৫৩৯; আদ্দুররুল মুখতার ১/৬১৯; আলমুহীতুল বুরহানী ২/৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৬। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ