শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাইয়াতুল উলয়াইয়ার তত্ত্বাবধানে রংপুর জুম্মাপাড়া মাদরাসায় চলছে ভ্যাকসিন কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।রংপুর প্রতিনিধি।।

হাইয়াতুল উলিয়ার অধীনে দেশের কওমি মাদরাসার ছাত্রদেরকে টিকার আওতায় আনার কর্মসূচী হিসেবে আজ রংপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল করীমিয়া নূরুল উলূম জুম্মাপাড়া মাদরাসায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব ও জুম্মাপাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ইউনুস আওয়ার ইসলামকে জানান, জুম্মাপাড়া মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বাদ পড়া প্রায় ১৩শ শিক্ষক ও শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

[caption id="" align="aligncenter" width="492"]No description available. টিকা নিচ্ছেন জুম্মাপাড়া মাদরাসার একজন শিক্ষার্থী[/caption]

জানা যায়, হাইয়াতুল উলয়াইয়ার তত্বাবধানে ও রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চলছে এ ভ্যাকসিন কার্যক্রম। এতে ১২ থেকে ১৮ বছর বয়সের নিচের শিক্ষার্থীদের ফাইজার ও ১৮ বছরের উপরের শিক্ষার্থী ও শিক্ষকদের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেয়া হচ্ছে।

[caption id="" align="aligncenter" width="475"]No description available. টিকা কার্ড হাতে জুম্মাপাড়া মাদরাসার শিক্ষার্থীরা[/caption]

এর আগে, সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেয় বাংলাদেশের কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ।

জানা যায়, ভাইরাস থেকে সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্à¦