মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

সন্তান হলে মাজারে গিয়ে গরু জবাই করার মান্নত করলে এটা কি পুরণ করতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দিন পর্যন্ত আমাদের কোনো সন্তান হচ্ছিল না। ফলে আমার স্বামী মান্নত করলেন যে, আমাদের সন্তান হলে আমরা তাকে নিয়ে শাহজালাল রাহ.-এর মাযার যিয়ারত করতে যাব এবং সেখানকার গরীবদেরকে একটি গরু জবাই করে খাওয়াব।

আল্লাহ তাআলার মেহেরবানীতে আমাদের একটি কন্যা সন্তান হয়েছে। কিন্তু আমার স্বামী বিদেশ চলে যাওয়ার দরুণ মাযারে যাওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে আমাদের মান্নতটি কিভাবে আদায় করব?

উত্তর: আপনার স্বামী মাযারে যাওয়ার মান্নত করে ঠিক কাজ করেননি। এ ধরনের মান্নত শরীয়তে নিষিদ্ধ। তবে গরীবদেরকে গরু জবাই করে খাওয়ানোর যে মান্নত করা হয়েছে তার জন্য একটি গরু জবাই করে গরীব-মিসকীনকে খাইয়ে দিতে হবে অথবা এর গোশত তাদেরকে বিলিয়ে দিতে হবে।

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত একটি হাদীসে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো ইবাদতের মান্নত করে সে যেন তা পুরা করে। আর যে কোনো গুনাহর মান্নত করে সে যেন তা থেকে বিরত থাকে। (সহীহ বুখারী ২/৯৯১)

উল্লেখ্য, মাযারে গিয়ে গরু জবাই করার মান্নত করা ঠিক নয়। কেননা, বর্তমানে মাযারগুলোতে নানাপ্রকার শিরকী ও বিদআতী কাজ হয়ে থাকে। যার কারণে এসব মাযারে গিয়ে পশু জবাই করে খাওয়ানোর ইচ্ছা করা কিছুতেই বাঞ্ছনীয় নয়।

এক্ষেত্রে আপনারা একটি গরু জবাই করে নিজ এলাকার বা আশপাশের অথবা অন্য কোনো স্থানের গরীব-মিসকীনের মাঝে গোশত বণ্টন করে দিয়ে মান্নত আদায় করতে পারেন। মাযারে গিয়ে জবাই করবেন না। দলিল: আদ্দুররুল মুখতার ২/৪৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮৬। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ