রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: গণঅধিকার পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে 'প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার আইন বিল ২০২২' পাশ করা হয়েছে।

যে আইনে বিগত দু’টি বিতর্কিত নির্বাচন কমিশন গঠনের দায়মুক্তির বিধান রেখে নির্বাচন কমিশন গঠনে বিরোধী রাজনৈতিক দলের সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতের কোন সুযোগ না রেখে সরকারি দলের পছন্দমতো নির্বাচন কমিশন গঠনের নিমিত্তে এ আইনটি পাশ করা হয়েছে বলে গণঅধিকার পরিষদ মনে করে।

আজ শনিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকারের সময়কালে 'সার্চ কমিটি'র মাধ্যমে গঠিত বিগত দু’টি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ার মাধ্যমে সুস্পষ্ট প্রমানিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যমত ব্যতীত নির্বাচন কমিশন গঠন করা হলে তাতে জনমতের চাওয়া প্রতিফলিত হবে না। বরং বিগত বিতর্কিত দু’টি কমিশনের মতোই হবে।

নতুন আইনটিতে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতের সুযোগ না রেখে শুধুমাত্র সরকারি দলের এবং তাদের নিয়োগকৃত কতিপয় ব্যক্তির মতামতের বিধান রাখা হয়েছে। যেখানে জনমতের প্রতিফলন ঘটবে না।

যা নির্বাচনী সংকটকে আরও ঘনীভূত করবে। এ ধরনের গণবিরোধী আইনকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত মনে করে গণঅধিকার পরিষদ। তাই নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিতে সরকারকে গণঅধিকার পরিষদ আহ্বান জানায়।

ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অনস্বীকার্য। তাই, দেশের চলমান রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংকট নিরসনে গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার উদ্যেগ গ্রহণ ও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় অন্তর্ভুক্তির জন্য সরকারের নিকট দাবি জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ