রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল আজ প্রকাশিত হবে। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেগুলোতে এ ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, আজ রাত ৮টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।

জানা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন আছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন। প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১৩টি পর্যন্ত কলেজ আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে। সে হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে।

গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়। আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ রাখা হয়। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।

ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ