রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

কোনো দেশে কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকতে পারে না : নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘কোনো দেশে রাষ্ট্রীয় কোনো ধর্ম থাকতে পারে না। প্রতিটি ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই-মানবকল্যাণ। প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। কিন্তু আমরা মানবজাতি তা নষ্ট করে ফেলেছি। তাই বিভিন্ন সময় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা শোনা যায়।’

বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোলে সার্বভৌম ভক্ত সম্মিলনী ও ৬৩তম বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। স্বাস্থ্যবিধি মেনে শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম এ অনুষ্ঠানের আয়োজন করে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা ও আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ উন্নয়নে ভাসছে। মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। ধর্ম কখনো সন্ত্রাসকে লালন করে না। ১৯৭১ সালে সব ধর্মের মানুষের অংশগ্রহণে এদেশ স্বাধীন হয়েছে।’
তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদার সরকার ধর্মকে ব্যবহার করেছে। কিন্তু কোনো ধর্মীয় কাজ করেনি। তাই তখন দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবুল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের পরিচালক নন্দদুলাল চক্রবর্তী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ