বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বিশ্বে করোনায় আক্রান্ত আরও ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোন ভাইরাসের সংক্রমণে দিশেহারা বিশ্ব। বিশ্বের কোথাও কোথাও টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে। কোথাও আবার করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ারও প্রস্তুতি চলছে। এ রকম পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৪২ জনের।

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৯ হাজার ৬৪৭ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছিল ৩৩ লাখ ২০ হাজার ৪৩৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ২৯ লাখ ৩৭ হাজার ৩২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার ১৭৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৮ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ১৮৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৪০৩ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৯৮ হাজার ৬৮০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৫৮৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭২৯ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫০৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ