সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নির্বাচন কমিশন গঠনে সংসদে বিল পাস হতে যাচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন নাগরিক সংগঠন এবং বিএনপিসহ সরকারবিরোধী কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা-আপত্তির মধ্যেই আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদে পাস হতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বহুল আলোচিত বিল।

সংসদের আজকের কার্যসূচিতে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের নিমিত্তে বিধান প্রণয়নকল্পে আনীত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ পাসের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করবেন। প্রক্রিয়া শেষে কণ্ঠভোটে বিলটি পাস হবে।

নির্বাচন কমিশন গঠন আইনের খসড়া গত ১৭ জানুয়ারি অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর ২৩ জানুয়ারি আইনমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ সংসদে উত্থাপন করেন।

সাত দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ঐ দিন বিলটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সাত দিন সময় পেলেও পরদিনই, অর্থাৎ ২৪ জানুয়ারি সংসদীয় কমিটির বৈঠকে দুটি স্থানে কিছুটা সংশোধনীর সুপারিশ করে সংসদে উপস্থাপনের জন্য প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

গতকাল বুধবার সংসদে প্রতিবেদনটি উপস্থাপন করেন সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। সব মিলিয়ে ১০ দিনের মধ্যে বিলটি পাসের প্রক্রিয়া শেষ হচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ