মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আন্দোলনের ধরন পরিবর্তন করল শাবিপ্রবি’র শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা আন্দোলনের ধরন পরিবর্তন করেছে। তবে দাবি আদায়ের আগ পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ বলেন, আমরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব অবরোধ তুলে নেবো। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব ফটক খুলে দিবো। সব একাডেমিক ভবনের তালাও খুলে দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব খাবার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা একটি টং স্থাপন করেছি। আমাদের এ টং খোলা থাকবে। সেখানে শিক্ষার্থীদের জন্য আমাদের সাধ্যমতো খাবারের ব্যবস্থা থাকবে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে রাজ বলেন, উপাচার্য ফরিদ উদ্দিনের আহমেদের বাসার সামনে যে মানব প্রাচীর আছে, তা তুলে নেয়া হবে।

তিনি বলেন, আমরা আমাদের আন্দোলনের ধরন পরিবর্তন করছি। আমরা জাফর স্যার এবং ইয়াসমিন ম্যামের অনুরোধে অনশন থেকে সরে এসেছি। যতদিন আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন আমরা ক্যাম্পাসে অবস্থান করে সব সাংস্কৃতিক কর্মকাণ্ড, রোড পেইন্টিং এবং সভা, সমাবেশের মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ