বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ভারত-সৌদি সম্পর্কে নতুন মোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে কৌশলগত অংশীদার দেশ দুইটির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সৌদি আরবের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর জানিয়েছে, ২০২১ অর্থবছরের প্রথম তিন মাসে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণ্যিজিক অংশীদার ছিল ভারত। আরব নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে দুই দেশের মধ্যে ২৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে, গত বছরের ওই সময়ের তুলনায় যা ৯৪ শতাংশ বেশি।

দ্বিপাক্ষিক এই বাণিজ্য সম্পর্ক মহামারির আগের অবস্থাকেও ছাড়িয়ে যাবে বলে বর্তমান এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে । বৈশ্বিক রফতানির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারণ করে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে ভারতের আরেকটি অর্জন হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে লক্ষ্যমাত্রাও বেশি রপ্তানি করেছে সৌদি আরব।

মহামারির কারণে দুই দেশের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদের সশরীরে সাক্ষাৎ বন্ধ রয়েছে। যদিও ২০১৯ সালে মোদির সৌদি সফরে দুই দেশের মধ্যে স্ট্রাটেজিক পার্টনারশিপ কাউন্সিল গঠনের পর প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সাক্ষাৎ প্রত্যাশিত ছিল। তবে সশরীরে সাক্ষাৎ বন্ধ থাকলেও ভার্চুয়াল প্লাটফর্মে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দুই দেশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ