বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

খালে মাগরিবের নামাজের ওজু করতে গিয়ে আর ফেরা হলো না সুমনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালর বাকেরগঞ্জের কানকি খালে মাগরিবের নামাজের ওযু করতে গিয়ে নিখোঁজের ৬ ঘণ্টা পর মো. সুমন হাওলাদারের (২৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ বুধবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

নিহত সুমন হাওলাদার বাকেরগঞ্জের কানকি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন হাওলাদারের ছেলে। ওসি আলাউদ্দিন মিলন জানান, মঙ্গলবার মাগরিবের আজানের আগে বাড়ির পাশে বাকেরগঞ্জের কানকি খালে ওযু করতে গেলে সুমন হাওলাদার নিখোঁজ হন।

প্রথমে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়। একটি ডুবুরি দল ঘটনাস্থালে এসে উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টার পরে কানকি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে।

সুমন দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার রাতেই সুমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ