মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘হেফজ শিক্ষার পাশাপাশি জেনারেল সমন্বয় এখন সময়ের সবচেয়ে প্রয়োজনীয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফজ ও জেনারেল শিক্ষার সমন্বয় এখন সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজ বলে মন্তব্য করেছেন ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, হেফজখানায় শিক্ষার্থীদের হেফজ শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার সমন্বয় এখন সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ, সবচেয়ে প্রয়োজনীয় কাজ। আমাদের অধীনস্থ যে হেফজখানাগুলো আছে সেগুলোতে কোরআন হেফজের পাশাপাশি বাংলা, ইংরেজি এবং ম্যাথ যোগ করার চেষ্টা করছি।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, এদেশের হেফজখানাগুলোতে সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থীরা যেখানে পড়ে সেখানেই শুয়ে থাকে। তাদের শোয়ার জন্য আলাদা স্থান নেই। ফলে এই শিক্ষার্থীরা রুগ্ন হয়ে বেড়ে উঠে। এক্ষেত্রে আপনাদের সর্বস্তরের মানুষের সহায়তা প্রয়োজন।

নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধান আলোচক ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুল আজিজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ