মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি 

সিরিয়ায় কারাগারে কুর্দি ও আইএস হামলা-সংঘর্ষে নিহত ১২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ায় কারাগারে হামলা-সংঘর্ষে ১২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের এ সংঘর্ষ হয়। এতে সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু'পক্ষের সংঘর্ষ। সংঘর্ষে অন্তত ৭৭ জন আইএস সদস্য, ৩৯ জন কুর্দি বাহিনীর সদস্য এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কারারক্ষীও নিহত হয়েছেন। ওই হামলা সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন বলেও জানা গেছে।

গত শুক্রবার কারাগারে হামলার দায় স্বীকার করে আইএস। আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক জানিয়েছে, আইএস সদস্যরা কারাগারে দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েকশ সদস্যকে মুক্ত করেছে। তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ