মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে অত্যাধুনিক কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। কেউ এসব বেড়া সহজে অতিক্রম করতে পারবেন না। এরই মধ্যে এই বেড়ার কাজ শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

মঙ্গলবার বিএসএফ-এর উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারের আই জি অজয় সিং এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি আরও জানান, পুরোনো কাঁটাতারের পরিবর্তন করার উদ্যোগও নিয়েছে বিএসএফ। তাছাড়া নারী কনস্টেবল নিয়ে তৈরি করা হচ্ছে বিএসএফ উইমেন বেন্ড।

জানা গেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে নয়শ ৩৬ দশমিক ৪১ কিলোমিটার। যার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে কাঁটাতার বিহীন। ওই সীমান্ত দিয়ে চোরাচালানের ঘটনা ঘটে। তাই এবার ওই সীমান্তে অত্যাধুনিক বেড়া লাগাতে উদ্যোগ গ্রহণ করেছে বিএসএফ। চলতি বছরে এসব সীমান্তে অ্যান্টি কাটা ও অ্যান্টি ক্লাইম্ব বেড়া লাগানোর জন্য প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বিএসএফের উত্তরবঙ্গের আই জি অজয় সিং বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের ১০০ কিলোমিটারে কাঁটাতার না থাকায় ওই জায়গায় বিশেষ নজরদারি চালাতে হতো। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকার যেহেতু টাকা বরাদ্দ করেছে তাই ওই কাঁটাতারহীন সীমান্তে অত্যাধুনিক বেড়া লাগানো হবে। এর ফলে সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ কিছুটা হলেও বন্ধ করা যাবে।

আই জি আরও বলেন, পাচারকারীরা সীমান্তে অত্যাধুনিক মোবাইল নেটওয়ার্ক ও প্রযুক্তি ব্যবহার করে তাদের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। পাশাপাশি ৯৫০ জন নারী কনস্টেবলকে আলাদা করে নিয়োগ করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে সীমান্ত এলাকায় যেখানে তাদের প্রয়োজন হবে সেখানে নিয়োগ করা হবে। তাছাড়া তাদের মধ্যে থেকে বেশ কয়েক জনকে বেছে আলাদা নারী ব্যান্ড তৈরি করা হবে। শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকায় নজরদারিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। লাগানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ