শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আদর্শ সমাজ গঠনে সমন্বিত ধর্মীয় ও জাগতিক শিক্ষার বিকল্প নেই: মুফতী জসিমুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর মহাসচিব ও দারুল উলুম হাটহজারী মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা মুফতী জসিমুদ্দীন বলেছেন, সমাজে বিরাজমান অনৈতিকতা-অরাজকতা বন্ধ করতে হলে সুশিক্ষার প্রতি নজর দেওয়া উচিত। নতুন প্রজন্মকে ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বিত পাঠদান করা গেলে নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। তাই দেশের সকল শিক্ষাক্রমে দ্বীনি শিক্ষার প্রতি আরও গুরুত্বারোপ করতে হবে। যোগ্য আলেম দ্বারা দ্বীনি ও নৈতিক শিক্ষা দিতে হবে। আর্দশ ও সুন্দর সমাজগঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।

গত রবিবার (২৩ জানুয়ারি, ২০২২) সকাল ১০টায় বাংলাদেশের দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত প্রাথমিক শিক্ষার বৃহত্তম বোর্ড ❝নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ❞-এর অধীনে দেশব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতী জসিমুদ্দীন এসব কথা বলেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মোহাম্মদ আলী এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিরোজশাহ কলোনী বড় মাদরাসার পরিচালক মাওলানা তাজুল ইসলাম, আল হুদা মহিলা মাদরসার মুহতামিম মাওলানা মীর কাছেম, মেখল মাদরাসার পরিচালক মাওলানা ওসমান ফয়জি, ফতেপুর মাদরাসার পরিচালক মওলানা মাহমুদুল হাসান, জিরি মাদরাসার পরিচালক মাওলানা খোবাইব, বাবুনগর মাদরাসার মুফতি রহিমুল্লাহ, ঢাকা আমিন বাজার মাদরাসার পরিচালক মুফতি আব্দুল বারি, চিরিঙ্গা মাদরাসার পরিচালক মাওলানা আনোয়ার আলম, খুলনা দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোশতাক আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা জমিরউদ্দীন,মাওলানা মীর আনিস, মাওলানা হাফেজ ইসমাইল, মাওলানা ইউনুছ সাহেব, মাওলানা আবুল হাসান, মাওলানা কারী উসমান, মাওলানা জাফর আহমদ, মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা আবুল হাশেম, মাওলানা মাসুদুর রহমান, মাসà