মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান ও শ্রীলঙ্কার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল (এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।

রোববার (২৩ জানুয়ারি) দেশে ফেরেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নৌপ্রধানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

উল্লেখ্য, মালদ্বীপ সফরকালে দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নৌপ্রধান। এছাড়া তিনি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন কার্যালয় পরিদর্শন করেন।

মালদ্বীপ সফর শেষে শ্রীলঙ্কা সফর করেন নৌপ্রধান। সেখানে অবস্থানকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা সচিব জেনারেল (অব.) জি. ডি. এইচ. কামাল গুনারাত্নে, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন, সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া নৌবাহিনীর প্রধান শ্রীলঙ্কার ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পাশাপাশি দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম অ্যাকাডেমি ও দর্শনীয় স্থাপনাগুলো পরিদর্শন করেন। গত ১৪ জানুয়ারি দেশ দু’টি সফরের উদ্দেশ্যে নৌপ্রধান ঢাকা ত্যাগ করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ