মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে হাজির মোড় এলাকায় ট্রেনের সঙ্গে ভটভটির ধাক্কা লাগে। এতে ভটভটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন- আলীনগর ভুতপুকুর এলাকার আবদুল গণির ছেলে ফুলচান (৫৫), রইস উদ্দীনের ছেলে শেহের আলী (৪৫) ও ভটভটি চালক আমনুরা এলাকার নাইমুল ইসলাম।

ফুলচানের ছোটভাই আবদুল মজিদ জানান, পুকুরে মাছ ধরার পর সেগুলো ভটভটি করে বাজারে দিয়ে বাড়ি ফিরছিল তার ভাইয়েরা। বাড়ির কাছে এসে এ দুর্ঘটনা ঘটে। এখন অনেক বাড়ি হয়ে যাওয়ায় দূর থেকে ট্রেন দেখা যায় না, ওরা রাস্তা পার হতে গেছে, এদিকে ট্রেনও চলে এসেছে বুঝতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, সাড়ে ৮টার দিকে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে হাজির মোড় এলাকায় ভটভটির সঙ্গে দুর্ঘটনা ঘটে। হাজির মোড়ে ট্রেন লাইনের ওপর দিয়ে রাস্তা থাকলেও সেখানে কোন গেট নেই, ফলে গেটম্যানও থাকে না। এ কারণে দুর্ঘটনা ঘটে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ