মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

এসডিজি বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের ৩৫০ টি সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিন খাদেমের চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়নের ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের পক্ষ থেকে ।

আগামী বুধবার (২৬ জানুয়ারি) সকাল দশটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই আলোচনা সভার অনুষ্ঠিত হবে।

মসজিদে দায়িত্ব পালনের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন ও টেকসই উন্নয়নে অভীষ্ট লক্ষ্য মাত্রা অর্জনে সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন সরকারি কলেজে মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের চাকুরী জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু জাদুঘর ও সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম (এন.আই) খান, প্রধান আলোচক হিসেবে থাকবেন শায়খুল হাদীস মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ,
মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আনিসুজ্জামান শিকদার কাসেমী, স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা তেজগাঁও-এর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ