মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শাবি উপাচার্যের বাসভবন ঘেরাও আন্দোলনরত শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবন ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তার বাসভবনে পুলিশ সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ভিসির বাসভবনের জরুরি পরিষেবা বন্ধে বাধ্য হবেন বলেও শিক্ষার্থীরা জানিয়েছেন।

রোববার বিকালে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

শিক্ষার্থীরা জানান, বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে।

তারা বলেন, উপাচার্যের বাসভবনে শুধু পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তারা ভিসির বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন বলে জানান। তবে বর্তমানে ভিসির বাসভবনের জরুরি পরিষেবা চালু থাকবে।

আন্দোলনরত শিক্ষার্থী নাফিজা আনজুম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছি। এ সময় পুলিশ ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবরুদ্ধ করছি বিষয়টি ঠিক এমন না। আমরা উপাচার্যের বাসভবনের ভেতরে কাউকে ঢুকতে দেব না। আমরা ওখানে বসে অনশন করছি, আর সবাই গিয়ে ভিসির সঙ্গে দেখা করবেন সেটা হয় না। এ কারণে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির ১০০ ঘণ্টা পূর্ণ হয়েছে সন্ধ্যায়। ইতোমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ শিক্ষার্থী। অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়া উপলক্ষে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ