মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মাওলানা মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত আন্দোলন একাংশের আমির মাওলানা জাফরুল্লাহ খান এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এই শোক জানান।

নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন ইসলামী রাজনীতির অঙ্গনের একজন বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিবিদ। হযরত হাফেজ্জী হুজুর রহ. এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন তিনি। তাঁরর ইন্তেকালে জাতি একজন বিচক্ষণ রাজনীতিবিদকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

নেতৃদয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন:

খেলাফত আন্দোলন বাংলাদেশ-এর একাংশের আমীর মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি এক শোকবার্তায় বলেন, মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একজন নিবেদিতপ্রাণ কর্মী এবং হাদিস শাস্ত্রের একজন পন্ডিত। আল্লাহ তাঁকে জান্নাত দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ