মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মাওলানা জাফরুল্লাহ খানের জানাজার সময় নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: মাওলানা জাফরুল্লাহ খানের জানাজার নামাজ আগামীকাল (শনিবার) সকাল ১০টায় নেত্রকোনা সদরের মালনি এলাকায় অনুষ্ঠিত হবে।

মরহুমের জামাতা মাওলানা মাকসুদ রহমান আওয়ার ইসলামকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, হুজুরের (মাওলানা জাফরুল্লাহ খান) জানাজার নামাজে ইমামতি করবেন তার ছেলে হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজ শুক্রবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে তিনি সেখানে যান। জাফরুল্লাহ খান কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মাওলানা জাফরুল্লাহ খান বাংলাদেশ খেলাফত আন্দোলন একাশেংর আমির ও ঢাকার কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ