বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

হঠাৎ অসুস্থ কলরবের নাশিদ শিল্পী মুফতি সাঈদ আহমদ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক ও নাশিদ শিল্পী মুফতি সাঈদ আহমদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

লাগাতার মাহফিল, প্রোগ্রাম ও কাজের ধকলের কারণে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়েন। বর্তমানে নিজ বাসায় ডাক্তারের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন তিনি। এখনো হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান।

‘দীর্ঘ সময় রেস্ট না নেওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাওলানা সাঈদ আহমদ, তবে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন মাওলানা বদরুজ্জামান। বর্তমানে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

মাওলানা সাঈদ আহমদ অজ্ঞান হয়ে পড়ার পর তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। খবরটিকে অসত্য বলে জানিয়েছে কললব কর্তৃপক্ষ। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য ২০০৪ সালে প্রখ্যাত ইসলামি সংগীত শিল্পী আইনুদ্দীন আল আজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। দেশব্যাপী ইসলামি সংস্কৃতি ও সংগীত প্রসারে কাজ করছে সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটির শিল্পীরা কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতিপদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

এরই মধ্যে সংগঠনটির ইউটিউব চ্যানেল ৫ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে।

এটি/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ