বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ১৬ প্রস্তাব নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন গঠন ইস্যুতে ১৬ প্রস্তাব নিয়ে আজ সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানিয়েছে দলটি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংলাপে অংশ নেবেন আওয়ামী লীগের এমন একজন জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে জানান, প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা। এ ছাড়া জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করাসহ ১৬টি প্রস্তাব থাকছে এ সংলাপে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক শুরু হবে। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

প্রতিনিধিদলের অন্য সদস্যেরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ