বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

দুই সপ্তাহ পিছিয়ে শুরু হবে এবারের বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পেছালো এবারের অমর একুশে বইমেলা। চলতি বছর বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

রোববার (১৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একুশে বইমেলা দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত দিয়েছেন।’

তবে সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে মেলা আরও পিছিয়ে শুরু হতে পারে।

এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘অফিসিয়ালি এখনো চিঠি (মেলা পেছানোর বিষয়ে) হাতে পাইনি। দুই সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি। চিঠি হাতে এলেই সবাইকে জানানো হবে।’

প্রতি বছরের ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও গত বছর ১৮ মার্চ শুরু হয়েছিল। ওইদিন বিকেল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরই মেলা সবার জন্য উন্মুক্ত হয়। মেলা চলার কথা ছিল ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু করোনার প্রকোপ বাড়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হয়ে যায় বইমেলা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ