বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

২ মাসের কম সময়ে নিজ হাতে কোরআন লিখলেন কাশ্মিরি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ৫৮ দিনে নিজহাতে পবিত্র কোরআনের প্রতিলিপি তৈরি করেছেন এক কাশ্মিরি যুবক। ভারতশাসিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দা ওই যুবকের নাম আদিল নাবি মীর।

বর্তমানে যুবকরা যখন খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নাম উজ্জ্বল করতে রাত-দিন এক করে ফেলছে সেখানে ২৭ বছর বয়সী যুবক আদিল মীরের ধর্মের প্রতি এই অনুরাগ অবাক করেছে সবাইকে।

করোনা মহামারীতে কোয়ারেন্টিনের সময়টা কাজে লাগিয়ে তিনি এ কাজ সম্পাদন করেন।

শুধু তাই নয় আদিল জানালেন, কোরআনের প্রতিলিপি তৈরির পর তার জীবনেও ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি এখন নিজেকে ইসলাম ধর্মের খুব কাছে অনুভব করছেন। তবে তিনি আবেগে ভাসছেন না। কারণ, প্রতিলিপিটি এখনো কোনো আলেমকে দেখাননি। বিজ্ঞ কোনো আলেমকে দেখিয়ে সেটি সংশোধনের জন্য যোগাযোগ করছেন তিনি।

তিনি বলেন, ‘মানুষের ভুল হওয়া স্বাভাবিক। এজন্য একজন আলেমকে এটি দেখানো জরুরি মনে করছি। যদিও প্রতিটি পৃষ্ঠা লেখার পর একাধিকবার আমি নজর বুলিয়েছি।’

আদিল নাবি মীর শ্রীনগরের ইসলামিয়া কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেছেন। নিজহাতে কোরআনের প্রতিলিপি তৈরি করা তার শৈশবের স্বপ্ন ছিল। ভবিষ্যতে হাদিসের কিতাবগুলোও হাতে লিখবেন বলে তিনি আশাবাদী।

আদিল জানান, ৫৫৮ পৃষ্ঠার কোরআনের প্রতিলিপিটি তৈরিতে সর্বমোট ২৫টি কলম ব্যবহার করা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা লিখতে সময় লেগেছে অন্তত ৬ ঘণ্টা।

কাজটি সম্পন্ন করতে তার বেশ ধৈর্যের পরিচয় দিতে হয়েছে বলে জানান আদিল। তিনি বলেন, ‘কাজটি করার মাঝে আমার একাধিকবার ধৈর্যচ্যুতি ঘটেছে কিন্তু আমার মা-বাবা আমাকে উৎসাহ দিয়ে মনোবল চাঙ্গা করে তুলেছেন।’

কাশ্মিরে আদিলের আগে হাফেজ মাওলানা মুস্তফা নামে আরেকজন নিজ হাতে কোরআনের প্রতিলিপি তৈরি করেছেন। তবে মুস্তফা প্রাতিষ্ঠানিক আলেম ছিলেন কিন্তু আদিল তা নন।

সূত্র: ইটিভি ভারত, ডয়চে ভেলে ও ইকনা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ