বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জে ককশিটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাস ডেস্ক: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গুদামে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ককশিটগুলো নারায়ণগঞ্জ এলাকায় ব্যবহার করা করোনা টিকার খালি বাক্স। প্রথমে ককশিটে আগুন লাগে। পরে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন বিদ্যুতের তারে লাগে। আগুনের তীব্রতা বাড়লে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আশপাশের ভবনের বাসিন্দারা দ্রুত নিরাপদে সরে পড়েন।

কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ