বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নতুন করে বাস ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করা বাসে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে। তবে যাত্রী অর্ধেক হলেও বাসভাড়া বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১২ জানুয়ারি) বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা বিধিনিষেধ বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী নিয়ে চলাচলের প্রস্তাত দিয়েছ। ৫০% যাত্রী পরিবহন করা হলে পরিবহন সংকট চরম আকার ধারণ করবে ও যাত্রীরা দুর্ভোগে পড়বে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এ প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, এখন বাস ভাড়া বাড়ানো যৌক্তিক হবে না। কারণ গত নভেম্বরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এজন্য যাত্রীপ্রতি বাস ভাড়া বাড়ানো হবে না। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে বুধবার (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি বৈঠক শুরু করে বিআরটিএ। বৈঠক শেষে বাসে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ