মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

করোনা সংক্রমণ বাড়তে থাকায় নেপালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেপালে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রায় তিন সপ্তাহের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। সোমবার সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

এ খবর নিশ্চিত করে দেশটির শিক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা বলেছেন, স্কুল ২৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যদিও ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের টিকাদান কর্মসূচি চলবে।

এদিকে, নেপালে রবিবার নতুন কোভিড শনাক্ত হয়েছে ৮৪১ জন। গতবছর সেপ্টেম্বরের পর একদিনে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা এটিই সবচেয়ে বেশি। আর মারা গেছে ১১,৬০৪ জন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে স্কুল বন্ধ রেখে লাগাতার সংক্রমণের রাশ আপাতত টেনে ধরা যাবে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

-কেএল