বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

রাসুল সা.-এর জীবনাদর্শ অনুসরণ না করে ওলি হওয়া যায় না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাইয়ের নমুনায় চট্টগ্রামের ফলোগ্রান্ড মাঠে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল  শুরু হয়েছে চরমোনাইয়ের পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ।

আজ (৬ জানুয়ারি) বৃহস্পতিবার  বাদ জোহর শুরু হয়েছে এই মাহফিল।

উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহপ্রদত্ত শরীয়ত ও রসুলের তরীকা অনুসরণ না করে অলী হওয়া যায় না। অনেকে মনে করেন, শুধু তসবিহ-তাহলিল ও পীর-মুরীদী করলেই মানুষ অলী হয়ে যাবেন। সমাজ, রাষ্ট্র, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসূলের জীবনাদর্শ পুরোপুরি মানতে হবে।

চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্য সম্পর্কে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই প্রচলিত কোনো দরবারি পীরপ্রথা নয়। নিঃসন্তান দম্পত্তিদের সন্তান লাভ, ছেলে-মেয়ের বিয়ে হয়ে যাওয়া, মামলা-মোকাদ্দমায় জয়লাভের উদ্দেশ্যে চরমোনাইয়ের তরীকায় এসে কোনো লাভ হবে না। এসব ক্ষমতা কোনো পীরের হাতে নেই।

তিনি বলেন, সব সমস্যার সমধান যার হতে, যিনি দাতা সেই মহান আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে দেওয়াই চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্য।

তিনি আরো বলেন, সমাজ, রাষ্ট্র ও বাণিজ্যসহ মানব-জীবনের প্রতিটি বিষয়ে ইসলাম সর্বোত্তম ও সুন্দর নীতি-আদর্শ উপহার দিয়েছেন। বৈরাগ্য, সন্ন্যাসব্রত ও শুধু তাসীবহ-তাহলীলে লিপ্ত থাকার নামই ধর্ম নয়, এটি ধর্মের অপব্যাখ্যা। শত্রুদের প্রপাগাণ্ডা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে পীর সাহেব সর্তক করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ