বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

আমেরিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশুসহ নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমেরিকার একটি সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে।

নগরীর অগ্নিনির্বাপন বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এনবিসি ও সিবিএস জানিয়েছে, নগরীর ফেয়ারমাউন্ট এলাকায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন শিশু রয়েছে।

এদিকে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটি ফিলাডেলফিয়া হাউজিং কর্তৃপক্ষের মালিকানাধীন। সূত্র: রয়টার্স, সিএনএন, এএফপি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ