কাউসার লাবীব
বার্তা সম্পাদক
গত বছরের মতো এবারও মুসলিম বিশ্বের সেরা প্রভাবশালী ৫০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন প্রথিতযশা আলেমেদ্বীন শায়খ মুহাম্মদ তাকি উসমানি।
দ্যা রয়েল ইসলামিক ষ্ট্র্যাটেজিক ষ্টাডিজ সেন্টারের ২০২১ সালের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বিশ্বের এই প্রভাবশালী আলেম। তবে ২০২০ সালে প্রকাশিত তালিকায় তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথম স্থানে ছিলেন।
আম্মানে অবস্থিত ‘দ্য রয়েল ইসলামিক ষ্ট্র্যাটেজিক ষ্টাডিজ সেন্টার’ নামক প্রতিষ্ঠান প্রতিবছর এ তালিকা তৈরী করে। মার্কিন যুক্ত রাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম- ক্রিশ্চিয়ান আন্ডারষ্ট্যান্ডিং নামক প্রতিষ্টানের সহযোগিতায় তালিকাটি প্রকাশ করা হয়ে থাকে।
প্রসঙ্গত, শায়খ মুহাম্মদ তাকি উসমানি মুহাম্মাদ তাকি উসমানি (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি ইসলামী ফিকহ্, হাদিস, অর্থনীতি ও তাসাউফ বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।
তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানির সন্তান এবং বিখ্যাত দুই ইসলামী ব্যক্তিত্ব মাওলানা রফী উসমানি ও মাওলানা ওয়ালী রাজীর ভাই তিনি।
দেশ ভাগ হওয়ার পর পাকিস্তানের করাচিতে হিজরত করার পর শিক্ষালাভের জন্য বাড়ির কাছে কোনো মাদ্রাসা না থাকায় পরিবারেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়েছিল। উর্দু ভাষার প্রথম কিতাব হিসেবে মায়ের কাছে তিনি বেহেশতী জেওর ও সীরাতে খাতামুল আম্বিয়া পড়েছেন। পিতার কাছে ফার্সি ভাষার জ্ঞান লাভ করেন।
পরবর্তীতে তার পিতা দারুল উলুম করাচি প্রতিষ্ঠা করলে সেখানেই ভর্তি হন। কিছুদিন উর্দু ও ফার্সি অধ্যয়নের পর ১৩৭২ হিজরির ৫ শাওয়া