বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক শাসনের বিপক্ষে চলা বিক্ষোভের মাঝেই পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। স্থানীয় সময় রোববার (২ জানুয়ারি) রাতে টেলিভিশন দেওয়া এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণার সময় আব্দাল্লাহ হামদক বলেন, সুদানের গণতন্ত্রে উত্তরণের জন্য একটি নতুন চুক্তির প্রয়োজন ছিল, যেটা আমরা করেছিলাম। তবে চুক্তি অনুযায়ী যে দায়িত্ব পেয়েছিলাম আমি তা ফিরিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। মহান এই দেশের নেতৃত্বের জন্য অন্য কোনো পুরুষ বা নারীকে সুযোগ করে দিচ্ছি, যিনি ক্রান্তিকাল অতিক্রম করে সুদানকে একটি বেসামরিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার পথে বাকি কাজটুকু সম্পন্ন করতে পারেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না যেতেই তিনি পদত্যাগ করলেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রাস্তায় নামে হাজার হাজার সুদানিজ। এ অবস্থায় গত ২১ নভেম্বর বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত আবদাল্লাহ হামদকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় সেনাবাহিনী। চলমান এই বিক্ষোভে এ পর্যন্ত ৫৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। -আলজাজিরা, বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ