বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ওমিক্রন পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে সরকার। আজ সোমবার সন্ধ্যা ৬টায় এ বৈঠক হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন- স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও কয়েকজন কর্মকর্তা।

তিনি আরও বলেন, এছাড়া ভার্চুয়ালি সারাদেশ কানেকটেড থাকবে। ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আমাদের একটা নেটওয়ার্ক আছে, মিটিংয়ের সময় সেটা কানেক্টেড থাকবে। স্বাস্থ্য, প্রশাসন ও স্বরাষ্ট্রের লোকজন সবাই এই মিটিংয়ে থাকবেন।

বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ