বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

নতুন ঠিকানায় বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বছরের প্রথম দিন পূর্বাচলের নতুন ঠিকানায় শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন।

সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত থেকে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ সূচনা করেন। একইসঙ্গে আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য-২০২২ ঘোষণা করেন।

এ সময় বাণিজ্য মেলার মাধ্যমে দেশি-বিদেশি বিক্রেতাদের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

কভিড মহামারির কারণে এক বছর ছেদ পড়ে রাজধানীতে জনসমাগমের অন্যতম উপলক্ষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে এবার মেলা দেখতে যেতে হবে শেরে বাংলা নগরের পুরোনো ঠিকানা থেকে ২৫ কিলোমিটার দূরে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

মহামারি পরিস্থিতি বিবেচনায় সীমিত করা হয়েছে এবার মেলার পরিসর। ছোটবড় মিলিয়ে ২২৫টি স্টল-প্যাভিলিয়ন দিয়ে সাজানো হচ্ছে মেলা; যেখানে ২০২০ সালে ৪৫০টি।

সর্বশেষ ২০১৯ সালে ৫৫০টি স্‌টল নিয়ে শেরে বাংলা নগরে মেলা বসেছিল। আগের মতো এবারও টিকেটের দাম রাখা হচ্ছে শিশুদের জন্য ২০ টাকা আর বড়দের জন্য ৪০ টাকা।

মেলা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিআরটিসির ৩০টি বাস পূর্বাচলে যাতায়াত করবে বলে জানান তিনি। কমলাপুর থেকে রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড হয়ে বাণিজ্য মেলা এবং শেওড়া বাসস্ট্যান্ড থেকে কুড়িল হয়ে বাণিজ্য মেলা পর্যন্ত এসব বাস চলাচল করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ