সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


অধিভুক্ত সাত কলেজের ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ ১০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১০ জানুয়ারি (সোমবার) প্রকাশ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ সেশনে ভর্তির প্রথম মেধা তালিকা। শনিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি প্রথম মেধা তালিকা প্রকাশ করব। ১১ জানুয়ারি থেকেই রেজাল্টের ভিত্তিতে কলেজে ভর্তির যাবতীয় কার্যক্রমও শুরু হবে। এর পরবর্তীতে আমরা প্রয়োজন সাপেক্ষে পর্যায়ক্রমে দ্বিতীয় বা তৃতীয় মেধাতালিকা প্রকাশ করব।

এর আগে গত ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় পছন্দ করেছেন।

এ বছর সাত কলেজে তিন ইউনিটে মোট ২৬ হাজার ১৬০ টি আসন রয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৬৫০০ টি । বাণিজ্য ইউনিটে মোট আসন ৫৩১০ টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১৪৩৫০টি।

>>> সাত কলেজে বিভাগ ভিত্তিক আসন সংখ্যা-

◑ বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ৬৫০০টি।

• কলেজ ও বিভাগ ভিত্তিক আসন সংখ্যা-

১. ঢাকা কলেজে মোট আসন সংখ্যা ১০৯০টি। এর মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ১২০টি, রসায়ন বিভাগে ১২০টি, গণিত বিভাগের ২১০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১২৫টি, প্রাণিবিদ্যা বিভাগে ১২৫টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১২৫টি, মনোবিজ্ঞান বিভাগে ১২৫টি ও পরিসংখ্যান বিভাগে ১৪০টি আসন রয়েছে।

২.ইডেন মহিলা কলেজে সর্বমোট আসন সংখ্যা ১২২৫টি। এরমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ১২৫টি, রসায়ন বিভাগে ১২৫টি, গণিত বিভাগে ২৬২টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১৫০টি, প্রাণিবিদ্যা বিভাগে ১৫০টি, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ১৬৫টি, পরিসংখ্যান বিভাগে ৫০টি, মনোবিজ্ঞান বিভাগে ১৪০টি ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ১২০টি আসন রয়েছে।

৩. সরকারি তিতুমীর কলেজে মোট আসন সংখ্যা ১৫১০টি। এরমধ্যে পদার্থবিজ্ঞান বিভাগে ২৫০টি, রসায়ন বিভাগে ২৫০টি, গণিত বিভাগে ৩০০টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ২৫০টি, প্রাণিবিদ্যা বিভাগে ২৫০টি, পরিসংখ্যান বিভাà