সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। ফলে বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ২ হাজার ৯৮৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৩ হাজার ৯০৭ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৮১ হাজার ৯১১।

এর আগের দিন শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৫ হাজার ৪৯৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৮ লাখ ৯ হাজার ৩৭৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩ লাখ ১৫ হাজার ৮৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ১৬ হাজার ২৭৩ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩ লাখ ৪৪ হাজার ২৫৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৮৫৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪৮৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ