মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

কোনো অনুমোদনহীন বাস রাজধানীতে চলবে না: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, কোনো অনুমোদনহীন বাস রাজধানীতে চলবে না।

আজ রোববার সকালে রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক যাত্রা শুরুর পর সাবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, রাজধানীতে চলা সব বাসকেই এর আওতায় আসতে হবে।

তিনি বলেন, আজ থেকে এ সার্ভিস শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতি মাসেই নতুন নতুন বাস যুক্ত হবে। আগামী বছরই সবগুলো ক্লাস্টারে এই সার্ভিস চালু হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস রুট পুনর্বিন্যাস অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ। তবে সবাই মিলে কাজ করলে তা মোকাবিলা অসম্ভব না।

এ সময় মোহাম্মদপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রসহ সংশ্লিষ্টরা।

ঢাকা নগর পরিবহন নামে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে বাস রুট রেশনালাইজেশনের অর্ধশত বাস। পর্যায়ক্রমে শুরু হবে আরও ৫ রুটে। মোট ২৮ কিলোমিটার সড়কে চলবে এ বাস। সেখানে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ