মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

লঞ্চে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তিদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার সকালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেন বলেন, ঘটনাটি রাত ৩টায় ঘটেছে। হাসপাতালে আরও কিছু সময় লেগেছে। এই সময়ের মধ্যে পর্যাপ্ত ফ্লুইড পেয়েছে কি না সেটা গুরুত্বপূর্ণ। এগুলোর ওপর পরবর্তী চিকিৎসা নির্ভর করে। আমি বলবো সবাই ক্রিটিক্যাল। আমি কাউকেই শঙ্কামুক্ত বলবো না।

তিনি বলেন, আমাদের টিম বরিশালে গেছে। ৭ জন চিকিৎসক কাল রাত দেড়টা পর্যন্ত রোগী দেখেছেন। আজ সকাল থেকেও দেখছেন। যদি কোনো রোগীকে ঢাকায় আনার প্রয়োজন হয়, আমরা নিয়ে আসবো। না হলে তাদের সেখানেই চিকিৎসা দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিদগ্ধ ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জনকে ভর্তি নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে ২ জনকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। ১২ জনকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। একজনকে পিএইচডিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ