বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আক্রমণের নিন্দা ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ইহুদি বসতিস্থাপনকারীদের হামলার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগীতা সংস্থা ওআইসি।

বৃহস্পতিবার ওআইসির পক্ষ থেকে এ নিন্দা জানানো হয় বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে ওআইসি বলেছে, অসহায় ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী ইসরায়েলি ইহুদি বসতিস্থাপনকারীরা প্রতিনিয়ত হামলা করছে। সম্প্রতি তারা আরো জঘন্যভাবে আক্রমণ করে যাচ্ছে।

এক বিবৃতিতে ওআইসি বলেছে, ফিলিস্তিনিদের ওপর এ ধরনের ইসরায়েলি আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তির চরম লঙ্ঘন। সংস্থাটি এসব ইসরাইলি আক্রমণের বিষয়ে আরো তদন্ত ও বিচার দাবি করেছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, ইহুদি বসতিস্থাপনকারীদের এমন হামলার জন্য ইসরায়েল দায়ী। কারণ, ইসরায়েল এসব ইহুদি বসতিস্থাপনকারীদের বারবার এমন জঘন্য আক্রমণ করার অনুমতি দিচ্ছে এবং এসব হামলার মাধ্যমে অসংখ্য ফিলিস্তিনিকে হতাহত করা হয়েছে।

ওই বৈশ্বয়িক সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যেন তারা এসব ইসরায়েলি অপরাধ দমনে হস্তক্ষেপ করেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতেও বলা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ