শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আলেমদের চোখে সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সংলাপে অংশ নিতে প্রথম দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। রাষ্ট্রপতির কাছে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে দলটি। জাতীয় পার্টি ছাড়াও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সংলাপের জন্য আটটি রাজনৈতিক দলের সাক্ষাতের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

‘সংলাপ ইতিবাচক’

এ সংলাপকে ইতিবাচক বলেছেন ইসলামী চিন্তাবিদ ও জামিয়া ইকরা বাংলাদেশের মুহতামিম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ।

তিনি আওয়ার ইসলামকে বলেছেন, ‘ইসলাম সংলাপকে সবসময় উৎসাহিত করেছে। সে দৃষ্টিকোণ থেকে সংলাপ ইতিবাচক এবং একটি ভালো দিক। তবে সংলাপের ফলাফল কি বা কেমন হবে এ বিষয়টি ভালোভাবে বুঝবেন সংলাপের সাথে সম্পৃক্ত দলগুলো এবং এর ফলাফলও নির্ভর করে তাদের উপর’।

এ বিষয়ে সমাজচিন্তক ও গবেষক আলেম মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেছেন, ইসি গঠনে সংলাপের বিষয়টি সম্পূর্ণ অরাজনৈতিক ইস্যু। রাজনৈতিক প্রক্রিয়াতেই এর সমাধান হতে হবে।

তিনি বলেছেন, ‘এ নিয়ে দেশে আইন এবং সংবিধান আছে, সরকার সে প্রক্রিয়াতেই এগোবে। তবে এই আইন পরিবর্তন এবং নতুন আইন প্রণয়নের দাবি বিরোধীরা জানাতে পারেন সে অধিকার তাদের রয়েছে’।

‘কৌশলের মাধ্যমেই রাজনীতিতে টিকে থাকতে হবে’

সংলাপ কার্যকরী এবং অর্থবহ হয় না বলে অনেকেই অভিযোগ করেছেন; এ বিষয়ে তিনি বলেছেন, ‘যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা অবশ্যই আইনকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করবে। বিরোধীদেরও উচিত আইনের মাধ্যমেই তাদের সাথে লড়াই করা। ‘কেউ ঠকছেন কেউ ঠকাচ্ছেন’ এজাতীয় বক্তব্য এখানে প্রযোজ্য নয়, কারণ কৌশলের মাধ্যমেই রাজনীতিতে টিকে থাকতে হবে’-বলেন তিনি।

‘ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতার যাওয়ার লড়াই চলে এখানে। তাই এখানে লক্ষণীয় হল কাজগুলো আইন মোতাবেক হচ্ছে কিনা। আইনের মাধ্যমে সবাইকে এগোতে হবে’ আওয়ার ইসলামকে বলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

‘যেসব দল সংলাপের জন্য আমন্ত্রণ পাচ্ছে তাদের উচিত সংলাপে অংশগ্রহণ করে নিজেদের দাবি জানানো। এক্ষেত্রে বিরোধীদের সমন্বয় যদি কোন একটি দাবিকে সঠিকভাবে উপস্থাপন করা হয় অধিকাংশ দলের পক্ষ থেকে তাহলে রাষ্ট্রপতি তা নিয়ে চিন্তা করতে বাধ্য থাকবে। কিন্তু বিরোধীদের সমন্বয়ে এমন কিছু হয়েছে বলে আমার জানা নেই’ বলেন এই গবেষক আলেম।

 ‘বিরোধà