সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ইয়াসমিন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি ইয়াসমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা জব্দ করা হয়। তবে কতো টাকা জব্দ করা হয় সে তথ্য জানাতে পারেননি র‌্যাবের এ কর্মকর্তা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসমিন জানান, বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন তিনি।

আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মাজহারুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ