।।কাউসার লাবীব।।
বার্তা সম্পাদক
দীর্ঘ প্রচেষ্টার পর মিশরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘মুআদালায়ে সানাবিয়ায়ে আম্মা’ সম্পন্ন করল রাজধানী উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া।
গত ৬-৯-২১ ইং তারিখে প্রতিষ্ঠানটির সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ‘মুআদালা’ চুক্তি সম্পন্ন হলেও বাংলাদেশে অবস্থিত মিশরের এম্বাসি থেকে প্রাতিষ্ঠানিকভাবে তারা কাগজপত্র বুঝে পান এ মাসের ১৫ তারিখ।
‘মুআদালা’র বিষয়ে দারুল আরকাম আল ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ সানাউল্লাহ আজহারী আওয়ার ইসলাম কে জানান, ইতোপূর্বে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘মুআদালা’ করলেও সেগুলোর চুক্তির সময় শেষ হয়ে গিয়েছে। যেমন হাটহাজারী মাদ্রাসা ও পটিয়া মাদ্রাসা আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘মুআদালা’ করেছিল। আমরা বাংলাদেশি আজহারগামী ছাত্রদের কথা মাথায় রেখে নানা প্রচেষ্টায় নতুন করে এই ‘মুআদালা’ সম্পন্ন করি।
‘হাটহাজারী মাদ্রাসা এবং পটিয়া মাদ্রাসা আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে ‘মুআদালা’ করেছিল সেটি ছিলো একটি সীমাবদ্ধ ‘মুআদালা’। এসব প্রতিষ্ঠান থেকে ছাত্ররা আযহারে গেলে শুধু উলুমুদ্দীন-এর প্রথম বর্ষে ভর্তি হতে পারত। কিন্তু আমরা যে চুক্তিটি সম্পন্ন করেছি এটি কোন সীমাবদ্ধ চুক্তি নয়। আমাদের এখান থেকে সানাবিয়া (শরহে বেকায়া) শেষ করে কোন ছাত্র যদি আজহারে ভর্তি হতে চায় তাহলে কোন ধরনের পরীক্ষা ছাড়াই আজহারের যেকোনো অনুষদে ভর্তি হতে পারবে’- বলেন শায়খ সানাউল্লাহ আজহারী।
আযহারের সঙ্গে এমন যুগান্তকারী একটি চুক্তি কেন সম্পন্ন করলেন জানতে চাইলে তিনি জানান, আমাদের বাংলাদেশ থেকে কেউ আজহারে যেতে চাইলে দেখা যায় তারা দাওরায়ে হাদিস পাশ করার পর কিংবা আলিয়া মাদ্রাসা থেকে আলিম কামিল পাশ করার পর মিশরে যায়। সেখানে গিয়ে যখন আজহার এ ভর্তি হওয়ার জন্য মাহাদে ভর্তি হয়ে সার্বিক বিষয় সম্পন্ন করে; তখন দেখা যায় যে তাদের বয়সের সঙ