বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিশ্বে করোনার দাপট কিছুটা কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এতে আবারও এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ লাখ ১৫৬ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৮৬৬ জন।

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) বিশ্বে মারা যায় আরও ৭ হাজার ৩৬ জন। অন্যদিকে শনাক্ত হয় ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৭১৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬৬ হাজার ৫১৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ২০৫ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ২৭ হাজার ২০৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ১৭০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ১২ হাজার ৩৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৮৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ