বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আজ থেকে বুস্টার ডোজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে প্রথমবারের মতো করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ শুরু হচ্ছে আজ।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা১২টায় মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন তিনি।

তথ্যমতে, প্রথম দিন পরীক্ষামূলকভাবে বিভিন্ন শ্রেণির ষাটোর্ধ্ব বয়সী দু-তিনজন করে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া হবে। পরে টিকা নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারাদেশে একযোগে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যাদের টিকা নেওয়ার সময় ৬ মাস অথবা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই করোনা টিকার বুস্টার ডোজ পাবেন। প্রাথমিকভাবে দেশে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে।

এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সম্মুখসারীর ব্যক্তি হিসেবে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ